অনুসন্ধানঅভিযান

সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০৪(চার) পুরিয়া গাঁজাসহ ০১(এক) জন মাদক সেবীকে গ্রেফতারপূর্বক ভ্রাম্যমান আদালদের মাধ্যমে ০৩(তিন) মাসের সাজা প্রদান

সাতকানিয়া থানা, চট্টগ্রাম।

সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০৪(চার) পুরিয়া গাঁজাসহ ০১(এক) জন মাদক সেবীকে গ্রেফতারপূর্বক ভ্রাম্যমান আদালদের মাধ্যমে ০৩(তিন) মাসের সাজা প্রদান।

চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ইং ২০/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় থানা এলাকায় অভিযান পরিচালনা কালীন সাতকানিয়া থানাধীন বাজালিয়া ০২নং ওয়ার্ডস্থ নাছিরের দোকানের সামনে আসামী ১। মোহাম্মদ নজরুল, পিতা-মোঃ মোসলেম উদ্দিন, সাং-পূর্ব বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হইতে ০৪(চার) পুরিয়া গাঁজাসহ গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে। আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কট মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গৃহীত আইনগত ব্যবস্থাঃ ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত ০৩(তিন) মাসের সাজা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button