ইসলাম ধর্ম

আপনি যখন মসজিদে প্রবেশ করবেন এবং মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত সালাতের আজান দিতে থাকবেন, তখন আপনি দাঁড়িয়ে থাকবেন

‘আপনি যখন মসজিদে প্রবেশ করবেন এবং মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত সালাতের আজান দিতে থাকবেন, তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। কারণ এই দাঁড়িয়ে থাকাটা খুবই অল্প সময়ের জন্য।
​অতঃপর মুয়াজ্জিনের আজানের জবাব দিন—মুয়াজ্জিন যা বলেন আপনিও ঠিক তা-ই বলুন।
​কেবল “হাইয়্যা আলাস সালাহ” (সালাতের দিকে এসো) এবং “হাইয়্যা আলাল ফালাহ” (কল্যাণের দিকে এসো) বলার সময় বলবেন: লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ (আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার এবং সৎকাজ করার কোনো শক্তি ও ক্ষমতা নেই)।
​তারপর আজান শেষ হলে নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরূদ পাঠ করুন।
​এরপর দোআ পাঠ করুন: আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল ক্বায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াব‘আছহু মাক্বামাম মাহমুদানিল্লাযী ওয়া‘অদতাহ (হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের অধিপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘ওয়াসিলা’ ও মর্যাদা দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার ওয়াদা আপনি তাঁকে দিয়েছেন)।
​যে ব্যক্তি আজানের পর এই দোআ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফা’আত ওয়াজিব হয়ে যাবে।”

~ফক্বিহুল আছর ইমাম মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button