অপরাধদুর্নীতি

ধামরাইয়ে  প্রধান শিক্ষিকার দুনীতি ও অনিয়ম : মহাপরিচালকের কাছে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক: ঢাকার  ধামরাইয়ে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকার  দুনীতি ও অনিয়ম নিয়ে সহকারী শিক্ষক শিক্ষিকারা  মহাপরিচালক বরাবর  লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানাগেছে, ধামরাই পৌর শহরের ৬৭ নং পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিতকিত   প্রধান শিক্ষিকা  শামান্তা খানের বিরুদ্বে শিক্ষকদের সাথে দুব্যবহার ও স্বজনপ্রীতি , দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক বিশৃঙ্খলা ।  অবৈধ ভাবে ভতি ফ্রি আদায় , বাধ্যতামূলক কোচিং বানিজ্য , নিদিষ্ট কোম্পানির গাইড বই ক্রয়ে চাপ প্রয়োগের অভিযোগ এনে প্রধান শিক্ষিকার বিরুদ্বে অত্র বিদ্যালয়ের ৫ জন শিক্ষক শিক্ষিকা গত ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রধান  শিক্ষিকা শামান্তা খান ধামরাই পৌর শহরের ইসলামপুর  মহল্লার বাসিন্দা হওয়ায় ক্ষমতার দাপট দেখাচ্ছেন শিক্ষক, শিক্ষিকা ও অভিবাবকদের সাথে  যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এই অভিযুক্ত প্রধান শিক্ষিকার সাথে  এলাকার রাজনৈতিক নেতা ও মিডিয়ার কমীদের সাথে উঠা বসায় সে এখন দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button