রাজনীতি

মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি

এম জসিম উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেছেন, মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমি কঠোর হবো। অপরাধীদের কোন ছাড় নেই। এমপি এস জে নিজাম উপজেলা প্রশাসন, পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, যেখান মাদক সেখানে প্রতিরোধ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও দস্যুতা দেখতে পাবেন সেখানে প্রতিরোধ করতে হবে, অভিযান চালাতে হবে। তিনি আরো বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে রাজনীতির নামে কোনো অরাজকতা ও সন্ত্রাস সহ্য করা হবেনা। আজ ২৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহি অফিসার (রুটিন দায়িত্ব) আবু জাফর মজুমদার বলেন, মাদক, দস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে যেসব অভিযান চালিয়েছি সব অভিযানে উপজেলা প্রশাসন সফল হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম-এর ব্যক্তিগত সহকারী আখতারুন্নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button