আইন-শৃঙ্খলা
বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

মহাব্বত মুন্সী: ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা নাহার ফিলিং স্টেশনের সামনের একটি চা দোকান থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা মো. নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)-কে আটক করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় বোয়ালমারী থানার তদন্ত ওসি মো. সাইদুর রহমান অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক বাবা-মেয়ে উপজেলার সোতাশী গ্রামের বাসিন্দা। পরে তাদের থানার হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



