ধামরাইয়ে প্রধান শিক্ষিকা শামান্তা খানের দাপটে দিশেহারা অভিবাবক ও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: ধামরাই পৌর শহরের পাঠান তোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামান্তা খানের দাপটে দিশেহারা অভিবাবক ও শিক্ষকরা।
এ দিকে অত্র বিদ্যালয়ের অভিবাবক ও শিক্ষকরা প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগের ভিক্তিতে গত ২৩ সেপ্টেম্বর ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে অভিযুক্ত প্রধান শিক্ষিকার দুনীতি ও অনিয়ম নিয়ে তদন্তের নিদেশ প্রদান করে। প্রধান শিক্ষিকি শামান্তা খান ধামরাই পৌরসভার ৭ নং ওয়াড আওয়ামিলীগের কাষকরী সদস্য সেলিম খানের মেয়ে । তিনি বিগত আওয়ামিলীগ সরকারের আমলে দাপটের সাথে যা ইচ্ছে তাই করে বেড়ান এখনো সে বহাল তবিয়তে রয়েছে। শামান্তা খানের মানসিক অত্যাচারে দিশেহারা অভিবাবক ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিরা। শামান্তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে ও কোন ফল পাচ্ছে না ভুক্তভোগী পরিবার গুলো। তার বিরুদ্ধে হাজারো দুনীতি ও অনিয়মের অভিযোগ। এই বিতকিত শিক্ষিকার সাথে এলাকার কিছু রাজনৈতিক পাতি নেতা ও মিডিয়ার কমীদের সাথে সম্পর্ক থাকায় সে এখন দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামিলীগ পরিবারের শিক্ষিকা শামান্তা খানের খুটির জোর কোথায় তা এখন ধামরাই বাসীর প্রশ্ন।



