আওয়ামী দোসরই নব্য বিএনপি সমর্থক পরিচয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে ডিডি জামালের কুমিল্লা পাসপোর্ট অফিসে যোগদান

এম শাহীন আলম: কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক (ডিডি) মো. জামাল হোসেন। এই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবির ও নব্য বিএনপি সাজার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, অতীতে আওয়ামীলীগ ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকলেও বর্তমানে তিনি নিজেকে নব্য বিএনপির সমর্থক পরিচয়ে তদবির সহ বদলি বাণিজ্যের মাধ্যমে কুমিল্লা জেলা আঞ্চলিক পাসপোর্ট যোগদান করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এই জামাল হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে চরমে। বিশেষ করে গত ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা ড. সেলিম মাহমুদের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং বর্তমানে নব্য বিএনপির সমর্থক পরিচয়ের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে আরো জানা যায় এই জামাল হোসেন সরকারি চাকুরীতে কর্মরত থাকাকালীন আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড সহ ২০২৪ সালে জাতীয় নির্বাচনে ড. সেলিম মাহমুদ এর নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা সহ সভা সমাবেশে অংশগ্রহণ করে সভার নের্তৃত্বও দেন তিনি।
অভিযোগ রয়েছে, ডিডি জামাল হোসেন ঢাকা বিশ্বিবদ্যালয়ে পড়াশোনা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। আওয়ামীলীগ সরকারের সময় সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায়ও জামাল হোসেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেন।
অভিযোগকারীদের দাবি , রাজনৈতিক পটপরিবর্তনের পর জামাল হোসেনের পরিচয় ও যোগাযোগের ধরনে পরিবর্তন এসেছে। বর্তমানে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন তদবিরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এমন অভিযোগ রয়েছে।



