ঢাকা বিভাগপ্রশাসন

ফরিদপুরে পুলিশের লুণ্ঠিত বিপুল পরিমাণ কার্তুজ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে এসআরবি

মামুন খান: ফরিদপুরের কোতোয়ালী থানা থেকে লুণ্ঠিত হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল এবং ৭টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে (আনুমানিক রাত ৩:৪৫ ঘটিকায়) এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস অভিযানকারী দল কোতোয়ালী থানাধীন কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে অবস্থিত একটি পরিত্যক্ত আধাপাকা ভবনে তল্লাশি অভিযান পরিচালনা করে।

তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব গোলাবারুদ মূলত বিগত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় সংঘটিত হামলায় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে বর্তমান সরকারের বিশেষ নির্দেশনার পর থেকে নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে এসআরবি।

এসআরবি-১০ এর পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দাভিত্তিক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button