আইন-শৃঙ্খলা

বোয়ালমারীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মহাব্বত মুন্সী: ফরিদপুরের বোয়ালমারীতে ৩ হাজার পিস ইয়াবাসহ সোনালী বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনালী বেগম ওই গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনালী বেগমের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button