রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ৪ জন গ্রেপ্তার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: ০৫/অক্টোবর ২০২৬ খ্রি: রোজ সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে
আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় আসামীরা হলেন
০১। মোঃ তৌহিদুল ইসলাম (৪১), পিতা- মৃত সমীর উদ্দিন, মাতা- রেজিয়া খাতুন, তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেফতার করা হয়েছে।
০২। মমিন উদ্দিন (৩১), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- ফিরোজ বেগম, সাং-আব্দুল আলী একাডেমীর নীচে রিজার্ভ বাজার, থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি,
০৩। মামুনুর জামান রুবেল (৩১), পিতা- মোঃ মনির হোসেন, মাতা- মাসুদা বেগম, সাং- কর্মচারী কলোনী (ওমদা মিয়া পাহাড়, তবলছড়ি) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি।
(উপরোক্ত ০২, ০৩নং আসামীদ্বয়কে মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়।)
০৪। মোঃ ফারুক (২৩), পিতা- মোঃ ফরিদ, মাতা- ছালেহা বেগম, সাং- ভেদভেদী, পোস্ট কলোনী, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে জন বিরক্তিকর কার্য পরিচালনা করায় গ্রেফতার করা হয়েছে।*
০৫। উন্দ্রজিত বড়ুয়া ইমন (২৪), পিতা- বিটন বড়ুয়া, মাতা- আন্না বড়ুয়া, সাং- মানিকছড়ি (বড়ুয়া পাড়া) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে মাদকসেবন সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে জানিতে পারি আটককৃতের ডিগ্রী পরীক্ষা চলমান তাই তাহার পিতা-মাতার অনুরোধে সংশোধনের নিমিত্বে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই বাচাই করিয়া মুচলেকা গ্রহন পূর্বক তাহার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে



