সুনামগঞ্জের মরা চেলা বালুমহালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

আরিফুর রহমান: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মরা চেলা বালুমহালে নদীতীরের পরিবেশ বিপন্ন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মরা চেলা বালুমহালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নদীতীরের পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি চিহ্নিত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় নিয়মিত মামলা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নদী ও নদীতীরের পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।



