দেশ
দোকানের তালা ভেঙে টাকা চুরি, চোর হাতেনাতে আটক

মহাব্বত মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি): ফরিদপুরের বোয়ালমারীতে দোকানের তালা ভেঙে টাকা চুরির সময় মোঃ নয়ন ভূঁইয়া (পিতা—জাকির ভূঁইয়া) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রকান্দা মোড় এলাকায় মোঃ ইকরামের মুদি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নয়ন ভূঁইয়া। এ সময় তিনি দোকান থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে দোকান মালিক মোঃ ইকরাম বলেন, দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় চুরির সময় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে।
পরে অভিযুক্ত কে বোয়ালমারী থানা পুলিশে সফর্দ করা হয়েছে



