দেশ

ফুলবাড়ীতে মা ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে মোটরসাইকেল চুরি

রনজিৎ সরকার রাজ, ফুলবাড়ী (দিনাজপুর): প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকা থেকে সনজিত চন্দ্র রায় নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে পৌনে ৭টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় ‘মা ডায়াগনস্টিক সেন্টার’-এর পাশে নিজের ব্যবহৃত কালো রঙের ‘হোন্ডা সাইন এসপি ১২৫ সিসি’ মোটরসাইকেলটি রেখে ব্যক্তিগত কাজে যান আলাদিপুর গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সনজিত চন্দ্র রায়। কাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান গাড়িটি যথাস্থানে নেই।

পরবর্তীতে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এক অজ্ঞাতপরিচয় চোর কর্তৃক মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য শনাক্ত করা হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী। চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JC72EG1012194 এবং চ্যাসিস নম্বর PSOJC7290 LH 112886 বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সত্যতা ও লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করা এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button