বিক্ষোভ

মতিঝিলে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ

অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিল থানা-সংলগ্ন এলাকায় সাধারণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় হকারদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন –
সারোয়ার হোসেন সারু, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মতিঝিল থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক,জাহিদ হাসান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দল,পাখি সভাপতি, মতিঝিল থানা কৃষক দল,রনি সাবেক যুগ্ম আহ্বায়ক, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দল,মোঃ শুভ*, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড ছাত্রদল, মতিঝিল থানা।
এছাড়াও মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ হকাররা মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য অনুযায়ী শুভ, শান্ত ও মুন্না নামের ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়।
মিছিলে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা এক হকারের রক্তমাখা গেঞ্জি প্রদর্শন করা হয়।
এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়া বর্তমান সরকারের অঙ্গীকার। মতিঝিলের কোনো ব্যবসায়ী যেন চাঁদা দিতে বাধ্য না হন এবং সাধারণ হকাররা যেন স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button