হাসনাবাদ ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীদের মৃত্যু
শাহাদাত হোসেন নাদিম: রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে হাসনাবাদ ব্রিজের ঢাল দিয়ে নামার সময় মোটরসাইকেল ও ছয় চাকার একটি ট্রাকের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে চালকের পেছনে এক নারী আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও পেছনে বসা নারী গুরুতর আহত হন। তাঁদের দুজনেরই মৃত্যুর আশঙ্কার কথা শোনা গেলেও মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের এক সহকারীকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখেন বলে জানা গেছে।
পরে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহত ব্যক্তি ও মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাঁদের সর্বশেষ অবস্থা এবং দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।



