ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শাহজামাল শাওন (ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি): ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী এর মৃত্যুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আজ ২৮অক্টোবর ২০২৬ রোজ বুধবার ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে সকাল ১১ ঘটিকায় তার জানাজা সম্পূর্ণ হয় স্থানীয় পারিবারিক গোরস্থা-এ গার্ড অব অনার প্রদানের পর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস আক্রান্ত ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। তিনি ৬ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান এবং ফুলবাড়ী থানা পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম , মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ। গার্ড অব অনার শেষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরবর্তীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “স্বাধীন বাংলাদেশ গঠনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে মনে রাখবে। তাঁর প্রয়াণে আমরা একজন সাহসী সন্তানকে হারালাম।”
জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।



