কোস্ট গার্ডের মায়ানমারে নয়জন পাচারকারী আটক

নাছির হাওলাদার (চট্টগ্রাম প্রতিনিধি): রবিবার ০১ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় আজ ১ নভেম্বর ২০২৬ রাত ২ টায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



