হেমায়েতপুরের মোশারফ বাহনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মুশা গ্রেপ্তার

মাহবুব আলম মানিক (সাভার উপজেলা প্রতিনিধি): ঢাকার সাভারের হেমায়েতপুরে আলোচিত মুশা বাহিনীর প্রধান আলোচিত একাধিক মামলার আসামী মোশাররফ হোসেন মুশাকে অপু রাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
চলতি বছরের জুলাই মাসে অপু রাড়িকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মুশা দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় দারুস সালাম থানা পুলিশ শুক্রবার ভোরে ডিএমপির বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সবশেষ ২০২৫ সালে হেমায়েতপুর ব্যবসায়ী রমজানকে গুলি করে চাঁদার দাবির ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)
এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে।
অপর দিকে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের একাধিক নেতা কর্মীর সাথে ক্ষমতাসীন থাকা অবস্থায় অতাত করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। ৫ আগস্টে পট পরিবর্তনের পর বিএনপির নেতাদের সাথে আতাত করে বাগিয়ে নেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ।
এর পর আরও বেপরোয়া হয়ে হেমায়েতপুর এলাকায় অস্ত্রের মহড়া, দখল, গুলি করে চাঁদা আদায় করা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মুশা। তার বাহনী ও তাঁর বিরুদ্ধে এসব সন্ত্রাসী কার্যক্রম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা ।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ক্ষমতাসীন দলের ছত্রছায়া মুশা বাহনী দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে সন্ত্রাসী কার্যক্রমের সত্যতা পাওয়া গেছে।
এর আগে মুশা বাহিনীর বিরুদ্ধে হেমায়েতপুর গামেন্টস, ঝুট বাসস্ট্যান্ড, ফুতপাতসহ জনাবাড়ী সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার এবং বিভিন্ন স্থাপনা ও ব্যবসাকেন্দ্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে অপুবাড়ি হত্যার মামলার তদন্ত কর্মকর্তা উপ -পরিদর্শক মোস্তফা হোসেন জানান,তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে। তদন্তের সার্থে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ করা হবে।তবে স্থানীয়দের মধ্যে গ্রেফতারের খবরে সস্তি ফিরতে শুরু করেছে।



