অপরাধ

রাজধানীর তালতলা সুপার মার্কেটে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন তালতলা সুপার মার্কেট এলাকায় দোকানের চাঁদা তোলা এবং ফুটপাত ও ভেতরের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। ১ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পুরো মার্কেট ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, তালতলা সুপার মার্কেটের ভেতরের অংশ এবং বাইরের ফুটপাতের চাঁদা তোলা নিয়ে দীর্ঘ দিন ধরে দুটি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল।

  • মার্কেটের ভেতরের গ্রুপ: মার্কেটের ভেতরের অংশে নিয়ন্ত্রণ রেখে চাঁদা আদায় করত ‘শেখ আলম’ ও ‘বড় মিয়া’র নেতৃত্বাধীন একটি গ্রুপ।
  • বাইরের ফুটপাত গ্রুপ: অন্যদিকে মার্কেটের বাইরে ও গেটের সংলগ্ন ফুটপাতের অংশ থেকে টাকা তুলত ‘বাবু’ ও ‘শহিদুল’র নিয়ন্ত্রাধীন অপর একটি গ্রুপ।

অভিযোগ উঠেছে, শেখ আলম ও বড় মিয়ার গ্রুপ পুরো মার্কেটের ভেতরের পাশাপাশি বাইরের ফুটপাতসহ আশপাশের সব দোকান থেকে একচ্ছত্র চাঁদা নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে ওঠে। ফুটপাতের টাকা আদায় ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বচসার একপর্যায়ে উভয় পক্ষ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে সাধারণ ক্রেতা ও দোকানদারদের মধ্যে চরম হুড়োহুড়ি লেগে যায় এবং ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানপাট বন্ধ করতে বাধ্য হন। এ সময় রামপুরা থানা পুলিশ ও প্রশাসনের উপস্থিতি লক্ষ করা গেলেও তাৎক্ষণিকভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ বা কোনো পক্ষকে ছত্রভঙ্গ না করায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে চাঁদাবাজ চক্রের মূল হোতাদের গ্রেপ্তার এবং তালতলা সুপার মার্কেট ও আশপাশের ফুটপাত চাঁদাবাজমুক্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button