খুলনা বিভাগ

রাতইল ইউনিয়ন নির্বাচনে আলোচনায় নাজমুল হাসান রুবেল

শেখ শোভন আহমেদ, কাশিয়ানী: দরজায় কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গোপালগঞ্জের কাশিয়ানীর প্রতিটি ইউনিয়নের চায়ের দোকানগুলো থেকে মাঠের অবসরেও সর্বত্র এখন একটাই আলোচনা, এবার কার কাঁধে উঠছে জনপ্রতিনিধির দায়িত্ব?

তফসিল ঘোষণার আগেই গ্রামে গ্রামে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি আর ফেস্টুন, সাইনবোর্ডে প্রচারণা চালানোর ব্যস্ত সময় পার করছেন তারা।

এবার কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর শীর্ষে থাকা ৬নং রাতইল ইউনিয়ন নির্বাচনে হাড্ডাহাড্ডি ব্যালট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।আর এই রাতইলে এবার নতুন মুখগুলোর মধ্যে থাকা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল হাসান রুবেল শিকদার রয়েছে ভোটারদের পছন্দের তালিকায়।

গুঞ্জন রয়েছে ইউনিয়ন জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এই চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল হাসান রুবেল শিকদার এর সমর্থকদের সর্বোচ্চ সংখ্যা। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল হাসান রুবেল শিকদার ইউনিয়ন নির্বাচনের এমন আগাম আমেজে এলাকা ও স্থানীয় ভোটারদের মাঝে নতুনত্বে উন্নয়নের উৎসাহ প্রদান করছে।

মধুমতি তীর ঘেঁষা কাশিয়ানীর ৬ নং রাতইল ইউনিয়নে মোট ভোটার রয়েছে প্রায় ১৬-১৭ হাজার (২০২২ সালের ভোটার তালিকা অনুযায়ী)। এই ইউনিয়নটিতে মোট ৯ টি ওয়ার্ড রয়েছে।এই ইউনিয়নের মানুষের দেওয়া তথ্যমতে, ইউনিয়নটির রাস্তা, সেতু কালভার্ট, অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল,

জনগণের জীবনমান  উন্নয়নের নতুন অগ্ৰতি চাই। তবে,একাংশের অভিযোগ এখনো কিছু মানুষ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পায়না রাজনৈতিক বৈষম্য বা দলাদলির জন্য। যার অবসান এবার সকলের কাম্য।

চাপতা এলাকার রফিক বলেন,আমরা আমাদের একজন সেবক চাই। যে দলমত নির্বিশেষে আমাদের জন্য কিছু বাস্তবসম্মত কাজ করবে। রুবেল ভাই আশা করি আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব ভোটার হাসান শেখ বলেন, আমাদের মুখপাত্র হয়ে যে কাজ করবে এবং আমাদের কথা বলবে তাকেই আমি আমার প্রথম ভোটটি দিতে চাই। আমাদের রাতইল ইউনিয়নে রুবেল ভাই যেভাবে তার উন্নয়ন ও নিঃস্বার্থভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে আমি তাকেই সমর্থন করি। রুবেল ভাই একজন যোগ্য চেয়ারম্যান হবে বলে আশা করি।

 ইউনিয়ন নির্বাচন সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল হাসান রুবেল শিকদার বলেন, আমি রাজনীতি করতে আসিনি, জনগণের অধিকার আদায় ও জনতার সেবক হতে এসেছি। আমি আশ্বাসের ফুলঝুরিতে বিশ্বাসী নয়, আমি জনতার উন্নয়নে বিশ্বাসী।

মূলত,স্থানীয় সমর্থকদের একটি অংশ তাঁকে সৎ, সাহসী, শিক্ষিত ও মার্জিত নেতৃত্বের সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, মাদক নির্মূলে উদ্যোগ, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, তরুণ সমাজের অগ্ৰগতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button