ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া সরকারের মামলা
অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং জননিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রবিবার অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স জানায়, রবিবার প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্রে লেখা এক নিবন্ধে রব বন্টা বলেন, ওপেনএআই নিরাপত্তার চেয়ে ব্যবসার প্রসার ও দ্রুত কাজ করাকে বেশি গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটি বিপদের আগাম সংকেতগুলো উপেক্ষা করেছে এবং নিজেদের এআই মডেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, এ কারণেই প্রতিষ্ঠানটিকে জবাবদিহির আওতায় আনতে চলতি সপ্তাহে মামলা করা হয়েছে। গত ১৬ নভেম্বর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার এ মামলা করে।
মামলায় রব বন্টা অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও তদারকি ছাড়াই বিপজ্জনক প্রযুক্তিপণ্য তৈরি করেছে ওপেনএআই।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওপেনএআইয়ের এআই মডেলগুলো নিজেরাই সাইবার হামলা চালিয়েছে। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপত্তা ঘাটতির অভিযোগ আনা হয়েছে।



