চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

মুহাম্মদ জুবাইর

শোষণমুক্ত ও উন্নত নগরী গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা.একেএম ফজলুল হকের সমর্থনে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে আজ এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা.একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রামকে শোষণমুক্ত, শান্তিময় ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব অপরিহার্য।এ লক্ষ্যে তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষ অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম-৯ আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি মোমিনুল হক, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আইনবিষয়ক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, ফারুকে আজম, ড. আ. ম. ম. মাসরুর হোসাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চট্টগ্রাম-৯ আসনের সদস্য সচিব তৌহিদ আজাদ, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
এতে জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button