চট্টগ্রামনির্বাচনরাজনীতি

কাজীর দেউরী মহল্লাবাসীর উঠান বৈঠকে আবু সুফিয়ান

মুহাম্মদ জুবাইর

ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে

চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি চালু থাকায় জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারেনি। এর ফলে যোগ্য ও সৎ নেতৃত্বের অভাবে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে জনগণ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবে এবং এলাকায় গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি রবিবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী রাজমহল কমিউনিটি সেন্টারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাজীর দেউরী মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে এই এলাকার শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। আমি এই এলাকার সন্তান হিসেবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা খুব ভালোভাবে জানি। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার সংগ্রাম। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই। দীর্ঘদিন ধরে মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পায়নি। এবার জনগণ ধানের শীষ প্রতীককে তাদের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

চট্টগ্রাম ৯ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা স্বাস্থ্য সড়ক ও পানীয় জলের সমস্যা সমাধান আমার অগ্রাধিকার। পাশাপাশি যুব সমাজের বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আমি জনপ্রতিনিধি হলে জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো। তবে সেটি সম্ভব হবে তখনই যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পাশে দাঁড়াবেন।

কাজীর দেউরী মহল্লার আবদুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মহানগর মহিলাদলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম, নাছির উদ্দীন, মোহাম্মদ ইলিয়াস, আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button