আইন-শৃঙ্খলা

আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি হিসেবে চিহ্নিত মোঃ এরশাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্তসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালিত হয় আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার বড় গ্যাস লাইন এলাকায়।
অভিযানে গ্রেফতারকৃত মোঃ এরশাদ হোসেন (৫০) শাপলা আবাসিক এলাকার মনসুর আহাম্মদের বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ মনসুর আহাম্মদ এবং মাতা রিজিয়া বেগম।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত এরশাদ হোসেন একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি,অস্ত্র ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মোট ১৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button