অভিযান

১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর ডিবি (উত্তর) বিভাগ।

২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোডস্থ আরেফিন নগর গেইটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় বায়েজীদ বোস্তামি থানা-য় মামলা নং-৩২, তারিখ ২৭/০২/২০২৬ ইং., ধারা ৩৬(১) সারণির ১৯(খ) অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button