জাতীয়

বাংলাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে ২০২৬) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি তাদের সমস্যা শোনেন এবং সেবাগ্রহীতাদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button