মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে পালালো দোকানদার এনায়েত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ, রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার: যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
অভিযোগ উঠেছে কুমিল্লা লালমাই উপজেলার , যুক্তিখোলা বাজারের বিকাশ ব্যবসায়ী ও নশরুতপুর গ্রামের এনায়েত হোসেন দুপুর আনুমানিক ১২টার দিকে তার নিজ দোকানে ওই ছাত্রীর সাথে জঘন্য ও অমানবিক আচরণ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেন।
প্রতিবাদকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান। পরে আগামীকাল সকাল ১০টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা সাময়িকভাবে তাদের আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।এলাকাবাসীর দাবি, এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হয়।



