আইন-শৃঙ্খলা

ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাকিব হোসাইন হৃদয়: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে’ফ’তার করেছে পুলিশ

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আজিজুর রহমান (অপস) এর নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকায় অভিযান চালায়।

অভিযানে এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে আব্দুল্লাহ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রে’ফ’তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রে’ফ’তারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button