আইন-শৃঙ্খলাদেশ

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চৌধুরী জুয়েল রানা: নড়াইলের নড়াগাতীতে ১১ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জুন (সোমবার) ভুক্তভোগী শিশুর মামা এ মামলা করেন। মামলা নম্বর ০৭। অভিযুক্ত একই থানার কলাবাড়ীয়া ইউনিয়নের নিধিপুর গ্রামের সিদ্দিক মোল্যা (৭০) কে আটক করেছে পুলিশ।

এজার সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকালে শিশুটি তার ০৭ বছরের এক বোনকে নিয়ে বাড়ির অদুরে তাল শাস আনতে গেলে পাশের বরজে থাকা অভিযুক্ত সিদ্দিক মোল্যা ছোটজনকে বেঁঁধে রেখে বড় শিশুটিকে পাট ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির আত্ম চিৎকারের স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি প্রায় দু’ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় ছিল। তদন্ত সাপেক্ষে এ ঘটনার শুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।

আরো জানা যায়, সিদ্দিক মোল্যার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। পরবর্তীতে পারিবারিক ভাবে তাকে ২য় বিবাহ দেওয়া হয়। সে স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী আটক আছে, মামলার কার্যক্রম শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button