
মোঃ খোরশেদ আলম
লাকসামে উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল’-এর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতিত্ব ও প্রধান অতিথি:
সম্মেলনে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক দল, লাকসাম শাখার সভাপতি ও বিপ্লবী সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র: জনাব আলহাজ্ব মজির আহম্মেদ।
প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ:
মেহনতি শ্রমিক মানুষের কণ্ঠস্বর ও প্রবীণ শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব এড. এম আর মঞ্জু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ: মো: শাহাবুদ্দীন (যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),মো: আবু বকর সিদ্দিক (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি), মারুফ হোসেন (সমাজ কল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),
আনোয়ারা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি)বিভাগীয় সমন্বয়ক ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন মো: জিয়াউর রহমান, ইফতেখার উদ্দিন মেহেদী এবং এম. কে. মজিবুর রহমান।
এছাড়া স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, সভাপতি, লাকসাম বাজার বণিক সমিতি।নিজাম উদ্দীন, সহ-সভাপতি, লাকসাম পৌরসভা বিএনপি।
আবু বকর সিদ্দীক ভূঁইয়া (মিল্টন), সাংগঠনিক সম্পাদক, লাকসাম পৌরসভা বিএনপি।
মো: সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লাকসাম পৌরসভা বিএনপি।
মো: রবিউল হোসেন সুজন, আহ্বায়ক, ১নং ওয়ার্ড যুবদল, লাকসাম পৌরসভা।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ রেলওয়ে শ্রমিকদের অধিকার আদায়, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।



