
মোঃ খোরশেদ আলম,,,
কুমিল্লার লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত ২৫/৭/২০২৬ইং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজির আহমেদ।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নিজাম উদ্দিন, সহ-সভাপতি, লাকসাম পৌরসভা বিএনপি।
মোহাম্মদ আলী হোসেন, সভাপতি, কৃষক দল, লাকসাম পৌরসভা শাখা।
আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক, লাকসাম পৌরসভা বিএনপি।
শাহ আলম, সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপি।
আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেত্রী, রাশিদা বেগম, স্থানীয় নেতা, আবুল হাসেম, ফজলুল হক, আবদুল সাত্তার, এবং তোফাজ্জল হোসেন বাবু।
এছাড়া যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুজন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনে দলের যেকোনো কর্মসূচি সফলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।



