
মোঃ খোরশেদ আলম | লাকসাম, কুমিল্লা
তারিখ: ২৪ জুলাই, ২০২৬ইং
শহীদ জিয়া স্মৃতি সংসদ, লাকসাম পৌরসভা কমিটির উদ্যোগে (২৪ জুলাই)শুক্রবার, বিকাল ৪টায় লাকসামের খান্দানি মার্কেট সংলগ্ন অটো রাইস মিল প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসামের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভা মেয়র এবং লাকসাম পৌরসভা বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব মজির আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
সাংবাদিক সেলিম লালু: সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি।
জনাব আরিফুর রহমান: আহ্বায়ক, শহীদ জিয়া স্মৃতি সংসদ, লাকসাম পৌরসভা শাখা।
সাংবাদিক আবুল হোসেন(বাবুল)
যুগ্ন আহবায়ক লাকসাম পৌরসভা শহীদ জিয়া স্মৃতি সংসদ।
ইঞ্জিনিয়ার সোলেমান।
সদস্য লাকসাম পৌরসভা শহীদ জিয়া স্মৃতি সংসদ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা শহীদ জিয়া স্মৃতি সংসদের ১নং যুগ্ম আহ্বায়ক জনাব এডভোকেট নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন:
মাস্টার কামরুল ইসলাম (সদস্য সচিব, শহীদ জিয়া স্মৃতি সংসদ, লাকসাম পৌরসভা)।
হাজী আবুল কাশেম (সিনিয়র সদস্য, শহীদ জিয়া স্মৃতি সংসদ, লাকসাম পৌরসভা)।
বক্তব্যে নেতৃবৃন্দ
স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্যে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতিকে ধারণ করে স্থানীয় পর্যায়ে দলকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, শহীদ জিয়া স্মৃতি সংসদ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



