নাওজোড়ে লরি-ট্রাক থেকে তেল চুরির অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের নাওজোড় এলাকায় মহাসড়কের পাশে লরি, ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে জ্বালানি তেল চুরির অভিযোগ উঠেছে। অপরাধ বিচিত্রার গোপন ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পাশে বড় বড় পণ্যবাহী গাড়ি থামিয়ে পাইপের মাধ্যমে জ্বালানি ট্যাংক থেকে তেল বের করে ড্রাম ও প্লাস্টিকের পাত্রে রাখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, চালকদের একটি অংশের যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র এসব তেল সংগ্রহ করে পরে কম দামে বিক্রি করছে। এ ঘটনায় রাজিব নামের এক ব্যক্তির বিরুদ্ধে চক্রটির সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে।
মহাসড়কের পাশে এভাবে দাহ্য জ্বালানি মজুত ও বিক্রি করায় অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে রাজিবের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত



