অনুসন্ধানঅপরাধঅভিযান

কর্মস্থলে বহাল থাকায় দ্বিতীয়বার বদলি কুমিল্লার সেই এসিল্যান্ড, এলাকায় স্বস্তি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে পুনরায় বদলি করা হয়েছে। পূর্বের বদলি আদেশ জারির দুই সপ্তাহ পার হলেও কর্মস্থল ত্যাগ না করায় তার বিরুদ্ধে নতুন করে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম জানান, গত ১৬ আগস্ট তারেক রহমানকে ঢাকা জেলায় বদলির নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্নার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বদলি করা হয়েছিল। তবে প্রথম বদলি আদেশ পাওয়ার পরও তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসেই দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ঘুষ-বাণিজ্য এবং প্রশাসনিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তার পুনর্বদলির খবর প্রকাশ পাওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বদলির বিষয়ে প্রতিক্রিয়া জানতে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে নতুন বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে বদলির আদেশ সংক্রান্ত চিঠি তারা হস্তগত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button