অনুসন্ধানঅপরাধঅভিযান

পারিবারিক কলহের জেরে একজনকে কুপিয়ে জখম, আহত আরও তিন উপজেলা প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে রাসেল (২৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে বেড়া দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে পাশের বাড়ির মাসুদ মোল্লা ও তার ছেলে রাব্বি মোল্লা চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় আরও তিনজন আহত হন।স্থানীয়রা দ্রুত রাসেল কে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button