অনুসন্ধানঅভিযান

লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ জাহাঙ্গীর আলম

লালমাই প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সকাল ১০টায় শুরু হওয়া আলোচনা সভা ও সমাবেশ শেষে  র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূশ্চি বাজার পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ কৃষি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদার।

সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও সালমান সাঈদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে লালমাই উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ বিএসসি, মো. জাহাঙ্গীর আলম, মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট, মো. আসলাম মজুমদার ও মো. মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সমাবেশে আরোও উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনী রিংকু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, মো. মহিন উদ্দিন, লিটন, আরিফ ও মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মানিক মিয়া, মো. এনামুল হক, মো. সোহরাব হোসেন, মো. শরিফ মেম্বার, মেহেদী হাসান ও মো. ফরহাদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলুর রহমান মিন্টু, আবদুল্লাহ আল মাহমুদ অপু ও মো. জামাল হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মো. মাসুদ, রায়হান রাজু ও আল আমিন অয়নসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মোজাম্মেল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button