অনুসন্ধানঅভিযান

কক্সবাজার বালিয়াড়িতে নির্মাণ: আদালত অবমাননার নোটিশ

বার্তা প্রেরক
মনজিল মোরসেদ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সি বিচ এলাকায় বালিয়াড়িতে নির্মাণ কাজ শুরু করায় কক্সবাজার জেলা প্রশাসক, প্রজেক্ট ডাইরেক্টর সহ চার জনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

কক্সবাজারের সি বিচ এলাকায় সমুদ্র সৈকতে বালির উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য নষ্ট করার সংবাদ মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করলে আদালত শুনানি শেষে ২০১১ সালে রায় দিয়ে বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক সি বিচ কক্সবাজার এর ন্যাচারাল বিউটি রক্ষা করা ও বালির ভিতরে স্থাপনা না করার নির্দেশনা দেওয়া হয়।
ইতিপূর্বে উক্ত আদেশ অমান্য করে সমুদ্র সৈকতের বালির ভিতরেও স্থাপনা করায় আদালতের নির্দেশে দুই দুইবার তা অপসারণ করা হয়।
আদালতের নির্দেশনা থাকার সত্ত্বেও কক্সবাজার পৌরসভা একটি প্রজেক্ট তৈরি করে জাইকার অর্থায়নে পুনরায় কাজ নির্মাণ শুরু হয়েছে মর্মে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে আজ কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, প্রজেক্ট ডাইরেক্টর রাশিদুর রহমান, কক্সবাজারের পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকো কে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন
এইচআর পিবি প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ।
নোটিশে উল্লেখ করা হয় যে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা সত্বেও এবং ইতিপূর্বে দুই দুইবার আদালতের নির্দেশে বালির মধ্যে স্থাপিত বিভিন্ন নির্মাণ স্থাপনা
অপসারণ করা হয়। তা সত্ত্বেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে আদালতের নির্দেশ অমান্য করে বালির মধ্যে নির্মাণ কাজ এর কার্যক্রম শুরু হয়েছে যা আদালত অবমাননা শামিল। নোটিশে আগামী ২৪ ঘন্টার মধ্যে
উক্ত নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ করা হয়েছে নতুবা এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে মর্মে উল্লেখ করা হয়।
নোটিশটি তাদের মেইল যোগে পাঠানো হয় এবং ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিসটি প্রেরণ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button