অনুসন্ধানঅপরাধঅভিযানহত্যাকান্ড

রূপগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, গুলিসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ নবী গ্রুপের চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়

শুক্রবার রাত ০৯ ঘটিকায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রুপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, নাজমুল হোসেন (৩০), পিতা- নবী হোসেন, নিহাল মিয়া (২১), পিতা- নবী হোসেন, সাজ্জাদ হোসেন (২০), পিতা- রহিম,ও‌ শফিকুল ইসলাম (২৪), পিতা- শহিদুল। উভয় পক্ষের গোলাগুলিতে রিফাত, পিতা-শামীম, জয়নাল, পিতা- মকবুল নামে দুইজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া এলাকায় আতঙ্কে সৃষ্টি করে।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়া সহ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নবী গ্রুপের চারজনকে ৫ রাউন্ড গুলিভর্তী বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button