আইন-শৃঙ্খলা

রাউজানে করিম হত্যা: ডিবির অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং রাউজানে প্রকাশ্যে মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় এলজি, এয়ার গান, দুই রাউন্ড কার্তুজ, রক্তমাখা চাপাতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নিবিড় তদন্ত ও ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে।

গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাউজান থানার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় মোহাম্মদ করিমকে প্রকাশ্যে হত্যা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা একদল ব্যক্তি করিমকে ঘিরে প্রথমে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ জানায়, নিহত মোহাম্মদ করিম রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা হলেও আমান বাজার এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ মোট ১০টি মামলা রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button