আইন-শৃঙ্খলা

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে চারজন গ্রেফতার, উদ্ধার ২ ছোরা

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ি দক্ষিণ স্টেডিয়াম গেটের পাশে COOPER’S নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই মো. সেকান্তর মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় জানতে পারেন, কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিতে ঘটনাস্থলে অবস্থান করছে। পরে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার করা হয়-চাঁদপুরের কচুয়া উপজেলার আবুল কালাম প্রকাশ কামরুল প্রকাশ সোহাগ (২২), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. জাফর আহম্মেদ (২৬), চট্টগ্রামের আমবাগান এলাকার সালাউদ্দিন প্রকাশ ইদ্রিস (২৬) এবং রাঙ্গুনিয়ার মো. রবিউল হাসান জিহাদ (২৭)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button