চট্টগ্রামে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের টিম-০২ অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ৩০ মিনিটের দিকে পাহাড়তলী থানাধীন বিডি মার্কেট মোড়ের রেনেডা বিল্ডিংয়ের সামনে সড়কে অভিযান পরিচালনা করে ডিবি দক্ষিণ বিভাগের টিম-০২। এ সময় ছাবেকুন নাহার (৩৩) ও মোহাম্মদ ইউনুস (৪৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ১টা ১৫ মিনিটে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা নং-১৭(৯)২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



