বাসাবোতে ডিপিডিসির মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত

মামুন খান: গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও মতামত জানতে এবং সেবার মান আরও উন্নত করতে রাজধানীর বাসাবোতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এনএমসিএস বাসাবো, ডিপিডিসি কার্যালয়ে এ মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও যানবাহন চালকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিয়ার রহমান জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এনএমএস সার্কেল, বাসাবো ডিপিডিসি। সভায় সভাপতিত্ব করেন আহমেদ শফিক, নির্বাহী প্রকৌশলী, এনএমএস সার্কেল, বাসাবো ডিপিডিসি।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী ও যানবাহন চালকদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও মতামত শোনা হয়। এ সময় ডিপিডিসির পক্ষ থেকে উপস্থিতদের উদ্দেশে তাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা সংশ্লিষ্টদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়।



