আইন ও বিচারআইন-শৃঙ্খলাঢাকা বিভাগপ্রশাসনরাজধানী

ব্ল্যাকমেইলাররাফিদশিকদারগ্রেপ্তার: ব্যক্তিগতছবি-ভিডিওছড়িয়েদেওয়ারভয়দেখিয়েটাকাদাবিরঅভিযোগ!

মামুন খান: ব্যক্তিগত ও সংবেদনশীল ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এজাহারনামীয় একমাত্র আসামি রাফিদ শিকদার (২৮)-কে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব-১০। সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বপরিচিতির সুযোগে ভিডিও ধারণ: ভিকটিমের সাথে আসামি রাফিদ শিকদারের পূর্বপরিচিতির সুবাদে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই সুযোগে আসামি কৌশলে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখে।

ব্ল্যাকমেইল অর্থ দাবি: ধারণকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমকে মানসিকভাবে নির্যাতন ও মোটা অঙ্কের অর্থ দাবি করে রাফিদ।

হুমকির চূড়ান্ত রূপ: গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিমকে পুনরায় ভয়ভীতি দেখিয়ে পূর্বের ধারণকৃত ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে চরম মানসিকভাবে হেনস্তা করা হয়।

্যাব১০ এর অভিযান: ভিকটিম পরিবারকে জানালে কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্প গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় আজিমপুর থেকে আসামি রাফিদ শিকদার (পিতা- মুজিবুল্লাহ সিকদার, সাং- এলিফেন্ট রোড, নিউমার্কেট) কে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সংস্থাটি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button