
রিপোর্টার, ফরহাদ হোসেন মুরাদ
জুরাইন এ বিভিন্ন এলাকায় সরো জমিনে দেখা গেছে,গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় অনেক পরিবারকে বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই সংকটে সমাধান না হলে জনদুর্ভোগ আরো বাড়বে। গ্যাস সংকটের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এবং দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন জুরাইন এর সকল স্তরের জনসাধারণ।
রাজধানীর জুরাইন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকে বাড়তি খরচ করে বিকল্প ও জ্বালানি ব্যবহার করছেন। এতে করে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে সাধারণ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজধানীর জুরাইন এ সকাল থেকে শুরু করে ও রাতের অধিকাংশ সময় গ্যাস থাকে না বললেই চলে। গত ৬-৭ দিন ধরে জুরাইন বাসি গ্যাস কি জিনিস তা চোখেই দেখছেন না। এতে করে বাসা বাড়িতে রান্না করতে গিয়ে বিপাকে পড়ছেন নারী পুরুষ সহ পরিবারের সদস্যরা। অনেকেই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিংবা অন্য বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। স্থানীয়দের অভিযোগ গ্যাস সংকট নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান মিলছে না। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সংকট আরো তীব্র আকার ধারণ করে। গ্যাসের চাপ এত কম থাকায় ঠিকমতো করা যায় না ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। বাধ্য হয়ে নিম্ন আয়ের মানুষের সিলিন্ডার কিংবা রাইস কুকারের মতো জ্বালানি ব্যবহার করতে হচ্ছে এতে করে নিম্ন আয়ের মানুষের বাড়ছে প্রতিনিয়ত খরচ। শুধু রান্নাবাড়া নয় গ্যাসের এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। স্থানীয়দের দাবি নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করলেও পাচ্ছেন না তারা তাদের প্রত্যাশিত গ্যাস, সেবা না পাওয়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে গ্যাস সংকটে সময় প্রজাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জানিয়েছেন তারা



