অপরাধদুর্নীতিরাজধানী

উত্তরায় কসমো ফিলিং স্টেশনে খোলা ড্রামে অবাধে তেল বিক্রি

মামুন খান: রাজধানীর উত্তরার আজিমপুর এলাকায় সরকারি নিরাপত্তা নীতিমালা বৃদ্ধাঙ্কুলি দেখিয়ে খোলা প্লাস্টিক ড্রামে অবাধে বিপদজ্জনক জ্বালানি তেল বিক্রি করছে ‘কসমো ফিলিং স্টেশন’। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং বিস্ফোরক পরিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা ও আইনি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে পাম্প কর্তৃপক্ষ।

ঝুঁকিপূর্ণ তেল বিক্রি: সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদিত নিরাপদ ট্যাংক বা গাড়ি ছাড়া খোলা প্লাস্টিকের ড্রাম বা পাত্রে পেট্রোল ও অকটেন বিক্রি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

ভিডিও চিত্রে অনিয়মের প্রমাণ: সম্প্রতি সংবাদমাধ্যমের হাতে আসা একটি ভিডিও চিত্রে দেখা যায়, পাম্পের কর্মচারীরা ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থার পরোয়া না করে অবাধে বড় বড় প্লাস্টিকের ড্রামে পেট্রোল ও অকটেন ভর্তি করছে।

কর্মচারীর স্বীকারোক্তি: নাম প্রকাশ না করার শর্তে পাম্পের এক কর্মচারী জানান, “কিছু নিয়মিত কাস্টমার ও ছোট কারখানার মালিকরা এভাবে ড্রামে তেল নিতে আসেন, আমরা শুধু তাদের অনুরোধেই তেল দেই।”

ম্যানেজারের দায় এড়ানো বক্তব্য: ভিডিওর প্রমাণ থাকা সত্ত্বেও কসমো ফিলিং স্টেশনের ম্যানেজার মুস্তাকিমের সাথে কথা বলা হলে তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে বিষয়টি বেমালুম এড়িয়ে যান।

খোলা ড্রামে অনিয়ন্ত্রিতভাবে এভাবে পেট্রোল ও অকটেনের মতো চরম দাহ্য পদার্থ বিক্রির ফলে যেকোনো মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে পুরো এলাকা।

এ বিষয়ে বিস্ফোরক পরিদপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, প্রাপ্ত ভিডিওচিত্রের সূত্র ধরে ঘটনাটি দ্রুত যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারি আইন ভঙ্গ করে জননিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে কসমো ফিলিং স্টেশনের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button