রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার সুভাষ চাকমা

মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: ০১ অক্টোবর ২৬ খ্রি: তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে গ্রেফতার করে
০১। সুভাষ চাকমা (১৯), পিতা-ধারেশ চন্দ্র চাকমা, মাতা-মিনিকা চাকমা , সাং-উত্তর পাবলাখালী ,থানা-বাঘাইছড়ি জেলা- রাঙ্গামাটি বর্তমান সাং- চম্পকনগর (কৃপালক্ষীভবন), ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি এর হেফাজত হতে পূর্বের মামলার চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার পূর্বক তাহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।



