ধামরাইয়ে সারের ডিলার নিয়োগ নিয়ে নয় ছয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে , উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসচ্ছতা থাকায় জনমনে এখন নানা প্রশ্ন উঠেছে। অপেশাদারদের নামে দেওয়া হয়েছে ডিলার নিয়োগ যাদের কোন সারের দোকানই নেই । বেশির ভাগ ডিলাররা ইউনিয়ন পরিযদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্ৰহ করে যে খানে তাদের সারের দোকানের কোন অস্তিত্ব নেই । এ দিকে কুশুরা ইউনিয়নের সারের ডিলার দেওয়া হয়েছে পানের দোকানদার রেজাউল বারী ছানোয়ার হোসেন মেসাস রোদেলা ট্রেডাস কে অনিয়ম ও দুনীতির ম্যাধমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত সারের ব্যাবসায়ীরা ডিলার নিয়োগ থেকে বন্চিত হয়েছে।
এব্যাপরে ধামরাই উপজেলা কৃষি কমকতা ওর ফারুক এ প্রতিবেদক কে বলেন, আমি নতুন জয়েন করেছি, কিছু বলতে পারব না।



