
এম এ মান্নান: বিগত ১৭ বছর নানা জুলুম-অত্যাচারের শিকার হয়েও আমি এক মুহূর্তের জন্যও আপনাদের থেকে দূরে সরে যাইনি। ভবিষ্যতে আপনারা যদি মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে শিদলাইকে একটি মাদক ও কিশোর গ্যাং মুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
সম্প্রতি শিদলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে কথাগুলো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সাইদুল ইসলাম এমরান।
স্থানীয় রাজনীতিতে অনেকেই সুবিধাবাজির পরিচয় দিয়ে দুঃসময়ে মানুষের পাশে না থেকেও নির্বাচনের মুখে নেতা সাজতে চাইছেন—এমন মন্তব্য করে তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, শিদলাইয়ের আপামর জনগণ তা বোঝেন এবং তারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে এবারও সঠিক মানুষটিকেই তাদের সেবক হিসেবে বেছে নেবেন।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের প্রতিটি পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছিলেন এই নেতা। সেসময় তাঁর মানবিক উদ্যোগ শিদলাইবাসীকে নতুন আশার আলো দেখিয়েছিল।বন্যা চলাকালীন তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল জরুরি ত্রাণ বিতরণ বন্যার প্রথম দিন থেকেই শিদলাইয়ের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে দেন চাল, ডাল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির মতো প্রয়োজনীয় সামগ্রী।
সরাসরি উদ্ধার তৎপরতা নৌকা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ঝুঁকি ভুলে বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেন। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বিস্তার রোধে এবং প্রাথমিক চিকিৎসার সুবিধার্থে গঠন করেন বিশেষ মেডিক্যাল সহায়তা দল। সার্বক্ষণিক তদারকি বন্যাকবলিত যেকোনো মানুষের ফোন পেলেই তৎক্ষণাৎ নিজের প্রতিনিধি দল নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং সেবা নিশ্চিত করেছেন।
বিপদকালে রাজনীতির হিসাব-নিকাশ ভুলে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার এই ইতিবাচক ও প্রশংসনীয় ভূমিকা শিদলাই ইউনিয়নবাসীর মনে ইতোমধ্যে তাঁর প্রতি এক গভীর আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে।



