আইন-শৃঙ্খলা

সদরঘাট থানার মামলায় ঢাকায় উদ্ধার দুটি যাত্রীবাহী এসি বাস

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার আলামত হিসেবে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাস দুটি উদ্ধার করা হয়।

সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট থানার মামলা নম্বর-০৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারার মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় মামলার আলামত হিসেবে ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ এবং ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩ নম্বরের দুটি এসি বাস উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধার করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button