শিক্ষা

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হল

অনলাইন ডেস্ক: দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এই নিষেধাজ্ঞার বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। জারিকৃত আদেশ অনুযায়ী, শ্রেণিকক্ষে পাঠদান ও চলাকালীন সময়ে শিক্ষক কিংবা শিক্ষার্থী—কারো জন্যই মোবাইল ফোন সাথে রাখা বা ব্যবহার করার অনুমতি থাকবে না।

মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, এ সংক্রান্ত চূড়ান্ত ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়টি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার যৌক্তিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অনলাইনে সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় পূর্ণ মনোযোগ ফিরিয়ে আনার লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ কিংবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং পাঠদানের গুণগত মান নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button